‘‘দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ’’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি,আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ডোমার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উল্লেখিত কর্মসূচিগুলোর আয়োজন করেন। দিবসটি উপলক্ষে পরিয়দ চত্ত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, কৃষি কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আকিম, একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
The post ডোমারে জাতীয় যুব দিবস পালিত appeared first on দৈনিক নীলফামারী বার্তা.