গতকাল রোববার (১ নভেম্বর) সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও জাতীয় যুব দিবস – ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের এবারের প্রতিপাদ্য “ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এর ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনি রানা’র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়ার যুব নারী ও প্রাইম ফার্মেও স্বত্ত্বাধিকারী উম্মে তাসলিমা আক্তারী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মোল্লাপাড়ার যুব উদ্যোক্তা মো. মনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভার শেষে উপজেলার চারজন যুব ও যুব নারী উদ্যোক্তার মাঝে পৃথক পৃথক অংকের ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম তাদের ওই চেক তুলে দেন। যুব ঋণের চেক প্রাপ্তরা হচ্ছেন, আব্দুল্লাহ আল মুরাদ, মোছা. মিনু, মো. সাহেব আলী ও শাম্মী আক্তার। অনুষ্ঠানের সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদ, সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল মোত্তাকিন মো. রফিকুল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠনের সদস্য এবং যুব ও যুব নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি সৈয়দপুর পরিষদ কার্যালয় চত্বর থেকে বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব ও যুব নারীরা অংশ নেন। (ছবি আছে)
The post সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত appeared first on দৈনিক নীলফামারী বার্তা.